সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলা স্লুইচগেইট আলী আহম্মদ মিয়ার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, ভোর ৪টার দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ারসার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততৎক্ষনে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্রের দোকান, কারখানা, কাপড়ের দোকান, মুদি দোকান, ঔষুধের দোকান, চা দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, আমরা সর্বহারা হয়ে গেছি, আমাদের আর কিছুই রইল না। পরিবারের একমাত্র রুজির প্রধান উৎস, সেই দোকাগুলো এখন ছাই হয়ে গেছে। আগুন লেগে দোকানগুলো মুহুর্তের মধ্যে ভস্মিভূত হয়ে আমাদের সব শেষ। কোন দোকানের কিছুই রক্ষা হয়নি। এতে আমাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রামগতি ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি ফায়ারসার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন করে বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুুত করা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com