সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জাহাজের ধাক্কায় লবন বোঝাই কার্গো ট্রলার ডুবি নিখোঁজ-১, উদ্ধার-৮

লক্ষ্মীপুরে জাহাজের ধাক্কায় লবন বোঝাই কার্গো ট্রলার ডুবি নিখোঁজ-১, উদ্ধার-৮

লক্ষ্মীপুরে জাহাজের ধাক্কায় লবন বোঝাই কার্গো ট্রলার ডুবি নিখোঁজ-১, উদ্ধার-৮

images_17097_0নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ১৬০ টন লবনসহ একটি কার্গো ট্রলার ডুবে গেছে।

এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের চালকসহ ৮ জন উদ্ধার হলেও  শনিবার দুপুর পর্যন্ত নুরুল হক নামে একজন লস্কর এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে শুক্রবার ভোর রাতে কমলনগরের মতিরহাট এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, এমভি জিরন হিরন সিরন নামের কার্গো ট্রলারটি ১৬০ টন লবন নিয়ে চট্রগ্রাম থেকে বরিশালের ঝালকাঠি যাচ্ছিল। এসময় শুক্রবার সকাল ৬টার দিকে মেঘনা নদীর লক্ষ্মীপুরের কমলনগরের মাতিরহাট এলাকায় পৌছলে

বিপরীত দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ ওই ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ৯ নাবিকের মধ্যে ৮ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। নিখোঁজ রয়েছেন লস্কর নুরুল হক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত, ঢাকা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, নিখোঁজ নাবিককে সন্ধান ও উদ্ধারের জন্য নৌ-পুলিশের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com