সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুলকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুলকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুলকে কারাগারে প্রেরণ

কুয়েতের জুডিশিয়াল কর্তৃপক্ষ লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেছে। বাংলাদেশী ইংরেজী দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড তাদের অনলাইন ভার্সনে রবিবার রাত সাড়ে এগারোটায় এ সংবাদ দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একজন সিনিয়র সহকারী সচিব দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয় নিশ্চিত করেছে বলে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।

এর আগে শনিবার (৬ জুন) কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে রবিবার দুপুরে তাকে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগে প্রেরণ করা হয়।

এদিকে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, গণমাধ্যমে পাঠানো লিখিত এক বার্তায় দাবী করেন, “কুয়েতে কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমের খবরে বলা ঠিক নয়। সেখানে কোনও মামলায় তিনি অভিযুক্ত নন। কুয়েতি সরকার তাদের বিধি অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনা করার জন্য তাকে সিআইডি তলব করেছে,”।  তিন আরো বলেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে  গুজব ছড়াচ্ছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com