সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিনিধি: বিএনপি সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দলের সংসদ সদস্যরা। তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দলের সংসদ সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এটি ঐতিহাসিক মুহূর্ত। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতন ও নিপীড়ন, সংসদকে ধ্বংস করে দেওয়া, অকার্যকর করে দেওয়ার পরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন সংসদ পেয়েছি।’

তিনি আর বলেন, ‘আমাদের জন্য আরও আনন্দের কথা হলো, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আমরা আমাদের তরুণদের নেতা, যিনি স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, জনাব তারেক রহমানকে আমাদের সংসদীয় দলে নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছি।’

এছাড়া তিনি জানান, দলের প্রথম সংসদীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না।

আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এইটি পোস্টেও এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com