সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি:  কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত ১২ জন যাত্রীর মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের ৩জনসহ ৪জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী এবং ৩জন নারী শিশু রয়েছে। 

নিহতদের স্বজনদের সূত্রে এ তথ্য জানা গেছে। 

নিহতরা হলেন, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের বুদ্দিনগর এলাকার একই পরিবারের নারী লাইজু বেগম (২৬), তার মেয়ে খাদিজা আক্তার (৬) এবং মেয়ে ময়িরম আক্তার (৩)।  অন্য দিকে একই ঘটনায় নিহত হয়েছেন কমলনগর উপজেলার চর কালকিনি গ্রামের সিরাজুদৌলার মেয়ে ছায়েদা আক্তার( ৯) । 

নিহত নারী লাইজু বেগমের বোন হাজেরা আক্তার বলেন, আমার বোনের শ্বশুর বাড়ী ঝিনাইদহ জেলায়। তার স্বামী মামুন পরিবহনে চালক হিসেবে চাকুরী করেন। তারা সকলেই ঈদে আমাদের বাড়িতে আসছিলেন। ঢাকায় এসে বোনের ষ্বামী তাদেরকে লক্ষ্মীপুরগামী মামুন পরিবহনের বাসে তুলে দেন। সে ঢাকায় অন্য গাড়িতে চাকুরীতে যোগ দেয়। রাত ৩টার দিকে আমরা লক্ষ্মীপুর স্টেশনে বোনদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসে ফোনে কল দিয়ে বন্ধ পাই। পরে বোনের স্বামীকে ফোন দিলে সে খবর নিয়ে জানতে পারে তাদের বাসটি দূর্ঘটনায় পড়েছে। পরে কুমিল্লায় হাসপাতালে এসে দেখি আমার বোনের পুরো পরিবারের সবাই নিহত হয়েছেন। 

অন্যদিকে নিহত  ছায়েদা আক্তারের মামা মোঃ শুভ বলেন, তার বোনের স্বামী ফরিদপুর জেলায় একটি মসজিদের ইমাম হিসেবে চাকুরী করেন। ঈদের ছুটিতে দুই মেয়ে এবং তারা স্বামী স্ত্রী বাড়িতে আসছিলেন। কিন্ত দুর্ঘটনায় আমার ভাগিনী মারা যায়। এ ঘটনায় আমারা দুলা ভাই সিরাজুদৌল্লা (৫০), বোন রাজিয়া বেগম (৩৬)  এবং অপর এক ভাগনি আপনান আক্তার (১৮) গুরুতর আহত হন। বর্তমানে তাদের তিনজনের অবস্থায় আশংকাজনক। তাদের সবাইকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com