সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

নিজস্ব প্রতিনিধি:  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, নির্বাচনের পূর্বে নানা ভেদাভেদ ছিল এখন সবাই মিলে একত্রে কাজ করতে হবে। কোন প্রতিহিংসা, কোন প্রতিশোধ পরায়ণতা আমাদের মাঝে যেন না থাকে। যদি আমরা একজন একজনের বিরুদ্ধে লেগে থাকি তাহলে দেশে কোন দিন শান্তি আসবে না। জিনিসপত্রের দাম কমবে না। অতএব আমাদের সকলে মিলে একত্রে এগিয়ে যেতে হবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মোক্তার বাড়ি জামের সামনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি  এসব বলেন। তিনি একই এলাকার বাসিন্দা।  

এসময় তিনি আরো বলেন, তবে যারা অন্যায় করেছে, ঘুম করেছে, খুন করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ব্যাংক লুট করেছে, তাদের কোন ক্ষমা নেই। তাদের ন্যায় বিচার শুরু হয়েছে এবং সে বিচার কন্টিনিউ হবে । কিন্ত বাকিদের সঙ্গে সবাই মিলে আমরা একই সমাজের মানুষ। সবাই মিলে একই সঙ্গে সামনের দিনগুলোতে চলবো। 

ইসমাঈল জবিউল্লাহ বলেন,  নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন তারেক রহমান শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়। তিনি সকল জাত গোষ্ঠি ও  সকল দলের প্রধানমন্ত্রী। সকলের জনকল্যাণ দেখা উনার দায়িত্ব। তারেক রহমান বলেছেন দূর্নীতিকে রোধ করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা জনগণকে জবাবদিহি করতে হবে।  সেগুলো মনে রেখে আগামি দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 

এর আগে নিজের শৈশবে বেড়ে ওঠা মোক্তার বাড়ি জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় শেষে তার মায়ের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত সমাবেশে  উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, কমলনগর প্রেসক্লাব, উপজেলা বিএনপি, কমলনগর কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু। উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, বিএনপির উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন প্রমুখ ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com