সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সরকার ভাঙচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহত করবে: প্রেস উইং

সরকার ভাঙচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহত করবে: প্রেস উইং

সরকার ভাঙচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহত করবে: প্রেস উইং

নিজস্ব প্রতিনিধি

সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সরকার শক্তভাবে প্রতিহত করবে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে। শুক্রবার মধ্যরাত ১টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com