সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
অসম পরকীয়ার টানে লক্ষ্মীপুরের বরের হাত ধরে নোয়াখালীর গৃহবধূ----

অসম পরকীয়ার টানে লক্ষ্মীপুরের বরের হাত ধরে নোয়াখালীর গৃহবধূ—-

অসম পরকীয়ার টানে লক্ষ্মীপুরের বরের হাত ধরে নোয়াখালীর গৃহবধূ—-

নোয়াখালী : লক্ষীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওয়ান শাহ দিঘীর পাড়ের যুবক দাউদ (১৯)এর সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুরের এনায়েতপুর গ্রামের গৃহবধূ জান্নাতুল ফেরদাউস নাছু (২২)। অবশেষে গত ২০ মে পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে স্বর্ণালঙ্কারসহ নিজ স্বামীর ঘর ছেড়েছে বাপের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নাছুর স্বামী বেগমগঞ্জ মডেল থানায় ২৫ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, তিন বছর আগে কুতুবপুর গ্রামের এক যুবকের সঙ্গে পাশের এনায়েতপুর গ্রামের মেয়ে জান্নাতুল ফেরদাউস নাছুর বিয়ে হয়। চাকরি সূত্রে নাছুর স্বামী ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে নাছুর সঙ্গে মোবাইলে পরিচয় ঐ প্রেমিক যুবকের সাথে । তাদের এ অসম পরকীয়া দীর্ঘদিন ধরে চলে আসছিল। পরকীয়ার টানে নাছু তার থেকে বয়সে তিন বছরের ছোট দাউদের হাত ধরে গত ২০ মে পালিয়ে যান। এ ঘটনায় ২৫ মে নাছুর স্বামী বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্ত করছেন
এসআই জিল্লুর রহমান । বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, জিডি করার পর থেকে গৃহবধূকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com