সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
খাদ্যে ভেজাল রোধে উপজেলা পর্যায়েও অভিযান

খাদ্যে ভেজাল রোধে উপজেলা পর্যায়েও অভিযান

খাদ্যে ভেজাল রোধে উপজেলা পর্যায়েও অভিযান

foods_84930_0প্রতিবেদক:খাদ্যে ফরমালিনসহ ভেজাল মেশানোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার জন্য পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।খাদ্যে ভেজাল রোধে উপজেলা পর্যায়েও অভিযান

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, ‘গত ২১ জুলাই, ২০১৪ খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩য় সভায় উপস্থিত মাননীয় সদস্যবৃন্দ ফলমূল ও খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক এবং ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে নিবিড় ও ব্যাপকভিত্তিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পরিপত্র জারি করা হলো।’

এতে আরো বলা হয়, ভেজাল প্রতিরোধে রাজধানী ও বিভাগীয় শহরের পাশাপাশি সর্বাত্মক এ অভিযান চলবে জেলা-উপজেলা পর্যায়েও। অভিযান সফল করার জন্য প্রতিটি জেলা ও উপজেলায় অন্তত একটি করে টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অভিযানের সার্বিক বিষয় তদারক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযানের নাম দেওয়া হয়েছে ‘খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান’।

এ অভিযানের সার্বিক কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য মেট্টোপলিটন এলাকা, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। পরিপত্র জারির তারিখ থেকে অভিযান কার্যকর হবে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com