সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল

নিজস্ব প্রতিবেদক: মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে এক দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার ঘণ্টাখানেক পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে। ”

এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর তিন দিন হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, যার দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যেই মীর কাসেমের রায় আসে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার এই সদস্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে এবং দুটি আংশিক প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর: আসিফ নজরুল

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, কিন্তু ধরা পড়ছে না কেন? লক্ষ্মীপুরে রিজভী

কে এই বিপ্লবী ওসমান হাদি ?

চিকিৎসার জন্য মেজর মান্নানের বিদেশ যাওয়ার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com