সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় মারুথা : উপকূলে ২ নম্বর সতর্কতা সংকেত

ঘূর্ণিঝড় মারুথা : উপকূলে ২ নম্বর সতর্কতা সংকেত

ঘূর্ণিঝড় মারুথা : উপকূলে ২ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় মারুথা অবস্থান করায় উপকূলীয় এলাকায় ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ আবহাওয়ার এক বিশেষ বার্তায় বলা হয়েছে, পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানররত ঘূর্ণিঝড় মারুথা আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণে, কক্সবাজার থেকে ৫৬০ কিমি দক্ষিণে এবং মংলা থেকে ৭৩৫ কিমি দক্ষিণে অবস্থান করছে।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এলাকার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি এলাকার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

কমলনগরে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন; ৪টিতে স্থগিতাদেশ

অবৈধ দখল আর দূষণে রামগতির জনগুরুত্বপূর্ণ খালটি প্রায় মৃত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com