সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
মধ্য সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

মধ্য সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

মধ্য সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

আগামী মধ্য সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ বাংলাদেশের উপকূলীয় জেলা সমূহে অধিক জোয়ারে প্লাবিত হতে পারে। এ তথ্য জানিয়েছে জোয়ার-ভাটা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টাইড ফোরকাস্ট।

টাইড ফোরকাস্ট জানিয়েছে, শুক্রবার (২১ আগষ্ট) নোয়াখালী উপকূলে সর্বোচ্চ জোয়ার হয় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। এ সময় জোয়ারের উচ্চতা হয় ২ দশমিক ৩ মিটার বা ৭ দশমিক ৫৪ ফুট। 

অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানি প্লাবিত হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে, গত কয়েক দিন ধরে এ ধরনের জোয়ারের পূর্বাভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। অন্যদিকে আগামি ২৫আগষ্ট পর্যন্ত বৃষ্টিপাত কমবেশি অব্যাহত থাকবে।

এর আগে গত ৫ আগষ্ট থেকে শুরু হওয়া অধিক জোয়ারে প্রায় প্রতিদিনই লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কিমি এলাকা প্লাবিত হচ্ছে। এসময় বহু এলাকা প্রায় ৫-৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। জোয়ারে চার উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামে ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

আগামি কয়েক দিনের নোয়াখালী-লক্ষ্মীপুর এলাকার জোয়ারের তথ্য:

তারিখ জোয়ারের উচ্চতা (মিটার) জোয়ারের উচ্চতা (ফুট)
২১ আগষ্ট দশমিক ৩ মিটার ৭ দশমিক ৫৪ ফুট
২২ আগষ্ট ২ দশমিক ২১ মিটার ৭ দশমিক 2৫ ফুট
২৩ আগষ্ট দশমিক ১ মিটার 6 দশমিক 88 ফুট
২৪ আগষ্ট ২ মিটার 6 দশমিক 56 ফুট
২৫ আগষ্ট ১ দশমিক ৯ মিটার 6 দশমিক 23 ফুট
৩১ আগষ্ট  ২ দশমিক ১ মিটার 6 দশমিক 88 ফুট
২ সেপ্টেম্বর দশমিক ২ মিটার ৭ দশমিক ৫৪ ফুট
১৬-১৮ সেপ্টেম্বর দশমিক ৩ মিটার ৭ দশমিক ৫৪ ফুট

 

 

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি এলাকার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

কমলনগরে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন; ৪টিতে স্থগিতাদেশ

অবৈধ দখল আর দূষণে রামগতির জনগুরুত্বপূর্ণ খালটি প্রায় মৃত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com