সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ কমলনগরে মহিউদ্দিন সেলিম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আজ কমলনগরে মহিউদ্দিন সেলিম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আজ কমলনগরে মহিউদ্দিন সেলিম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মহি উদ্দিন সেলিম গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। আজ সোমবার (১৫ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। প্রথম বারের মতো কমলনগরে বিশাল এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তোরাবগঞ্জ স্পোটিং ক্লাব।

প্রথম অনুষ্ঠিতব্য মহিউদ্দিন সেলিম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬টি ক্লাব অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন, তোরাবগঞ্জ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। সোমবার উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে কমলনগর উপজেলার হাজিরহাট একাদশ বনাম তোরাবগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।

খেলার সার্বিক তত্ত্বাবধায়ক ও কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, কমলনগরে ক্রীড়ামোদিদের জন্য এ টুর্নামেন্টি একটি দারুণ খবর বয়ে আনবে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com