সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন পত্রিকায় সাংবাদিকতা শুরু করলেন নায়িকা মৌসুমী

অনলাইন পত্রিকায় সাংবাদিকতা শুরু করলেন নায়িকা মৌসুমী

অনলাইন পত্রিকায় সাংবাদিকতা শুরু করলেন নায়িকা মৌসুমী

অনলাইন পত্রিকার সম্পাদক হলেন চিত্রনায়িকা মৌসুমী। শনিবার রাজধানীর উত্তরা একটি রেস্তোরাঁয় নিজের জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি। মৌসুমী বলেন, এতোদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। পত্রিকার নাম ‘ইয়েসনিউজবিডিডটকম। এখানে শুধু বিনোদন জগতের খবর পাওয়া যাবে।’

স্বামী ওমর সানী বলেন, সাংবাদিকতা নিয়ে মৌসুমীর অনেক আগ্রহ। এখন সে নিজে সাংবাদিকতা শুরু করে দিল।  অভিনন্দন জানাচ্ছি মৌসুমী।

মৌসুমী বলেন, সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’

জন্মদিনের এই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদ প্রমুখ।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com