সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন বির্তকিত নায়িকা সানি লিওন

বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন বির্তকিত নায়িকা সানি লিওন

বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন বির্তকিত নায়িকা সানি লিওন

প্রথমবারের মতো বির্তকিত নায়িকা সানি লিওন পেলেন অ্যাওয়ার্ড। না ভুল শুনছেন না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭ এপ্রিল ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।  জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮তম আসর বসে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এই আয়োজন করে। আর এতে অংশ নিতে ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নিতে ১২ জনের একটি নাচের দল নিয়ে নিউইয়র্ক আসেন সানি লিওন।

‘আমি সানি লিওন। আমি আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এই আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো।’ আয়োজনে অংশ নেওয়ার ঘোষণা ভিডিওবার্তায় এভাবেই দেয়াওয়ার পর ৫০, ৭৫, ১০০ ও ২০০ ডলার মূল্যের এক হাজার টিকিট নিমেষে শেষ।

আয়োজকরা জানায় সেখানে সানি লিওনের প্রচুর ভক্ত। যার কারণে তার নাম শোনামাত্রই সকল টিকেট নিমিষেই শেষ হয়ে যায়। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ পর্যন্ত সানি লিওনের অনুষ্ঠান হয়ে যায় বলেই অনেকের মন্তব্য। পরে সানি লিওনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা তুলে দেন। অনেকেই বলছেন সানি লিওনকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কিন্তু কোন ক্যাটাগরিতে দেওয়া হলো বুঝলাম না।

এই আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ও সুবর্ণা মুস্তাফাকে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী-কলাকুশলীদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, আবু হেনা রনি, নাদিয়া, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, সজল, শিরিন শিলা প্রমুখ।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com