সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার চরলক্ষ্মী গ্রামে বেলা ১১ টায় নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, কীর্ত্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হয়েছে।

এরআগে সোমবার সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে সত্যনারায়ণ পূজা এবং ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা মহোৎসবের আয়োজন করেছে। এবার মহোৎসবে প্রায় সাড়ে চার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com