সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ লক্ষ্মীপুরে আসছেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

আজ লক্ষ্মীপুরে আসছেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

আজ লক্ষ্মীপুরে আসছেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আজাহারী আজ শনিবার (২৮ ডিসেম্বর ) লক্ষ্মীপুরে আসছেন। জানা যায়, মিজানুর রহমান আজাহারী জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জের তাহেরিয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) ৫দিন ব্যাপি ৫৫তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব তাফসিরুল কোরআন মাহফিলে রাত ৯টায় তাসরিফ আনবেন।

৫দিন ব্যাপি এ ঐতিহাসিক মাহফিলের সমাপনী অধিবেশন শেষ হবে আগামিকাল ভোর ৬টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে।

বর্তমান সময়ের এ আলোচিত বক্তার আগমনের খবর শুনে জেলার ইসলামপ্রেমী মানুষদের মধ্যে এক ধরণের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তাকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। বিশেষ করে, লক্ষ্মীপুরের তরুণদের মাঝে এ বক্তার ওয়াজ শোনার বেশ আগ্রহের দেখা মিলছে।

চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ’র খতিব, আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী সাহবে’র সভাপতিত্বে, মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরীর সার্বিক তত্ত্ববধানে সর্বশেষ পঞ্চম দিবস আজ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলের আয়োজক সূত্র বলছে, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর নাম শুনা মাত্রই মাহফিলের প্রথম দিবসের পূর্ব থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিগণ আসা শুরু করেছে। আয়োজকদের ধারণা, এ বছর ৫ লাখেরও অধিক মুসল্লির মিলন ঘটবে এ মাহফিলে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com