সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
দালালবাজার জমিদার বাড়িতে ৩ দিনের শিক্ষা ও সাংস্কৃতিক মেলা

দালালবাজার জমিদার বাড়িতে ৩ দিনের শিক্ষা ও সাংস্কৃতিক মেলা

দালালবাজার জমিদার বাড়িতে ৩ দিনের শিক্ষা ও সাংস্কৃতিক মেলা

লক্ষ্মীপুর জেলার ইতিহাসে সর্বপ্রথম ব্যতিক্রম শিক্ষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৭, ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি। ইতিহাস বিখ্যাত লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়িতে ৩ দিনের  এ বিশেষ মেলার যৌথ আয়োজন করেছে স্থানীয় সাহিত্য বাসর, কাদামাটি মিডিয়া, বিডিক্লিন এবং তারুণ্য সংঘ নামের কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সায়ীদ। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে “উইন্স কেয়ার”।

প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্যতিক্রমী এ মেলায় থাকছে বই স্টল, স্থানীয় উৎপাদিত কুটির শিল্প স্টল, সয়াবিনে রকমারি পণ্য স্টল, নারিকেলের রকমারি পণ্য স্টল, পিঠা স্টল, বিজ্ঞান স্টল, গনিত স্টল, ফুল ও ফলের গাছের স্টল, দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ স্টল, আঞ্চলিক ভাষার স্টল এবং বিভিন্ন গ্রামীণ খাদ্য স্টল।

ব্যতিক্রমী এ মেলার প্রধান উদ্যোক্তা ও বিনোদন সাংবাদিক আলা উদ্দিন সাজু লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে বলেন,

লক্ষ্মীপুরের হাজার বছরের ব্যতিক্রম ইতিহাস, সংস্কৃতি এবং এ অঞ্চলের নানা রীতিনীতি দেশ-ব্যাপী তুলে ধরার প্রয়াসে আমরা কয়েকটি স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছি। আমরা আশা করি এটি সত্যিকার অর্থে একটি মেলা হবে। এ মেলা থেকে দর্শনার্থীরা নতুন কিছু জানতে পারবে ।

অন্যদিকে মেলায় ব্যতিক্রম ও রকমারি পণ্যের স্টল বরাদ্দ নিতে চাইলে আয়োজক কমিটির ০১৯১৮ ২২৮৮৫৫ এ ফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com