সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে যুব বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটারকে। দুই দিনের ম্যাচটির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে চান্স পেয়েছেন, লক্ষ্মীপুরের হাসান মাহমুদ।

বিকেএসপিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে এই ম্যাচ। যুব দলের অধিনায়ক আকবর হোসেনের সঙ্গে দলে আছেন মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন।

প্রায় এক মাসের সফরে আসা জিম্বাবুয়ে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলবে। মিরপুরে একমাত্র টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৯ আর ১১ মার্চ ২০ ওভার ক্রিকেটের লড়াই মিরপুরে। বিসিবি একাদশ: নাইম শেখ, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, আকবর আলী, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মাকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com