সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন

কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন

কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করা হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেনকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম হাজী সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুল ইসলাম দোলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন স্বাক্ষরিত কমিটি থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (৯ মার্চ) ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হলেন কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহেল আনোয়ার, মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার। সহ-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, নিজাম উদ্দিন। কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন।

কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইউপি চেয়ারম্যান মো. সাইফ উল্লাহ, আবুল খায়ের, ইউছুফ আলী মিয়া, হাজী হারুনুর রশিদ, মাওলানা খালেদ সাইফ উল্লাহ, আহসান উল্ল্যা হিরন, ক্রীড়া সংগঠক মো. ইসমাইল,  মোহাম্মদ উল্লাহ ও কমলনগর উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সীকে সম্মানিত সদস্য করা হয়েছে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com