সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে মুসল্লিদের নামাজ, কান্নাকাটি

লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে মুসল্লিদের নামাজ, কান্নাকাটি

লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে মুসল্লিদের নামাজ, কান্নাকাটি

লক্ষ্মীপুরে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়েছে। এসময় রোদের মধ্যে ঘন্টাব্যাপী মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিরা কান্নাকাটি করেছেন। সবার কণ্ঠে ভেসে আসে রহমতের বৃষ্টি জন্য আবেদন।

শনিবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ বাজারের মুনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এসময় নামাজ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় চরমটুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের।

গুগল নিউজ-এ লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সর্বশেষ খবর পেতে ফলো করুন

কয়েকজন মুসল্লি জানায়, কুশাখালীর অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। খালে পানি নেই। জমি আবাদের জন্য পানি খুবই প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় খাল-পুকুর-মাঠঘাট সব শুকিয়ে রয়েছে। খালের জমিতে ফাটল ধরেছে। যেন খরা মৌসুম চলছে। আল্লাহ সকল কিছুর মালিক, তিনি একমাত্র ভরসা। এজন্য নামাজ পড়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য কেঁদেছি। দুই শতাধিক মুসল্লির উপস্থিতে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করা হয়েছে। এ এলাকার অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত। বৃষ্টি না হলে জমি আবাদ করা যাবে না। মাঠঘাট সব শুকিয়ে চৌচির হয়ে পড়েছে। আল্লাহ’র রহমতের আশায় সবাই যার যার অবস্থান থেকে দোয়া করছেন।

উৎসব | বিনোদন আরও সংবাদ

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com