সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কবিতা | ক্ষুধা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

কবিতা | ক্ষুধা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

কবিতা | ক্ষুধা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

ক্ষুধা
অংকুর চন্দ্র দেবনাথ

ক্ষুধায় কাতর চোখ দু’খানির জল গেছে যে উবে
দুয়ার খোলা,আজ মোমেনা তাকিয়ে আছে পূবে
সূর্য কখন ছুড়বে আলো ঘুচবে রে ওই আঁধার কালো
হতেই হবে বাহির আজি যে যাই বলুক খারাপ-ভালো

দেশে নাকি রোগ এসেছে সবার থাকতে হবে ঘরে
আশির ঘরের মোমেনা আজ কাঁপছে যে থর-থরে
কতো ঝড় এলো গেলো এই শরীরে আছে জানা
উড়াল আজ দিতোই সে তাঁর থাকতো যদি ডানা

এমন ভাবনায় ঘোলাটে চোখে আঁধার নেমে আসে
ঘুম চোখে তাঁর হঠাৎ করেই শৈশবের দিন ভাসে
ফুল কুড়ানো এলোমেলো ঘাসফড়িং ধরার দিন
আজ খেলার সাথী এলো সবাই আহা কি রঙিন !

অই মোমেনা.. ডাকছে মা তাঁর খাবার থালা হাতে
আইতাছি মা.. ছুটছে মুমু এই অভুক্ত রাঙা প্রাতে
এলিয়ে পরা শরীরখানি দু’দিন মাটির পরেই থাকে
চাচী কি ঘুমিয়ে গেলে ! কে যেন খাবার হাতে ডাকে

মানুষ এলো খাবার এলো ওরে জাগ্ রে মুমু জাগ্
আজ মোমেনা শুধুই ঘুমায় দু’চোখে জলের দাগ।
আমরা সবাই জেগেই আছি মোমেনা শুধু ঘুমায়
এই মোমেনা বীরাঙ্গনা,কি আছে স্বাদ স্বাধীনতায় !

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com