সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কবিতা । নক্ষত্র রাতের শেষে

কবিতা । নক্ষত্র রাতের শেষে

কবিতা ।  নক্ষত্র রাতের শেষে

নক্ষত্র রাতের শেষে
খালেদ সাইফল্লাহ

আমার চোখের পাতায় নেমেছে হেমন্তের জোৎস্না,
হলুদ সরিষার ক্ষেতে মেতেছে আজ প্রজাপতি।
শূন্য মাঠ ভরেছে শিশির ভেজা ঘাসফুলে,
নেশাতুর হৃদয়ে গোধূলীর সোনালী আভায়,
খড়কুটো নিয়ে নিঃসঙ্গ শালিকের ঠোঁটে গান ।

জীবন অগাধ, তার চেয়ে ভালোবাসা
তীব্র হয়ে মিশে গেছে,
তোমার সাথে অনন্ত গল্পের টানে ।
হৃদয়ে ঢেউ সীমাহীন
বঙ্গোপসাগর থেকে ছুটে চলছে আটলান্টিক-প্রশান্তের দিকে।
জানি কালজয়ী এ ঢেউ আর থামিবেনা কোনদিন ।

নক্ষত্র রাতের শেষে
ঝরবে যখন পৃথিবীর শেষ শিশির বিন্দু
জেনে রেখো,আমার অশ্রু হয়ে ঝরবে তোমার জন্য ।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com