সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কবিতা । ক্ষণিকা । কবি মাছুম জুলকারনাইন

কবিতা । ক্ষণিকা । কবি মাছুম জুলকারনাইন

কবিতা ।  ক্ষণিকা ।  কবি মাছুম জুলকারনাইন

ক্ষণিকা
মাছুম জুলকারনাইন

কতোদিন হলো তোমাকে দেখি না!
পঞ্জিকার হিসেবে এক বছর হবে হয়তো
কুয়াশার চাপ বেড়েছে, বেড়েছে শীতের প্রকোপ
আঙিনার বেলগাছটার পাতা থেকে ঝরে পড়ছে শীতের কান্না।
গত শীতে তোমার সাথে এই বেলতলায় কতোবার বসেছি; তার ইয়ত্তা নেই
উঠোনের পাশে মেহেদীগাছটা আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকে,
তাকিয়ে থাকে গন্ধরাজ গাছটাও যার ফুল তুমি খোঁপায় গুঁজতে।
বা-পাশের হৃদয় পাড়ায় এখন কেবল তোলপাড়।
মেহেদী পাতায় কতোবার রাঙিয়েছি তোমার হাত!
তোমার শুভ্রপায়ে আলতা মেখেছি গত শীতে,
তোমার রেখে যাওয়া আলতার প্যাকেটি এখনো ঝুলছে দখিন বারান্দায়,
প্রতিদিন গোসল সেরে যে জানালার কপাট খুলে বসতে;
এখন তা বন্ধ থাকে দিনরাত সারাক্ষণ।
এখনকার শীতে প্রচন্ড কাঁপুনি আসে,
রাতে তেমন একটা ঘুম হয় না; কান পেতে শুনি ঝিঁঝিঁ পোকার ডাক,
মাঝে মাঝে শিয়াল ডেকে ওঠে; আমি ভয়ে আঁতকে উঠি,
গেল শীতে ভয় পেয়ে তুমি আমায় জাঁপটে ধরেছিলে,
আর এখন কেবলই শূণ্যতা!
শুধু তোমার সেলাই করা কাঁথা গায়ে দিতেই তোমাকে অনুভব করি,
যেন আমার সারা গায়ে তোমার কোমল হাত স্পর্শ করে গেছে!
কুয়াশার মতো আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে ক্ষণিকা,
যেন তোমার স্পর্শ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে।
আরেকটু জাঁপটে ধরো ক্ষণিকা; যেন গভীর ঘুমে নিমজ্জিত হই!

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com