সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কবিতা | করোনা আগ্রাসন | কবি মাহবুবুল বাসার

কবিতা | করোনা আগ্রাসন | কবি মাহবুবুল বাসার

কবিতা | করোনা আগ্রাসন | কবি মাহবুবুল বাসার

করোনা আগ্রাসন
মাহবুবুল বাসার

সবার হৃদয়ে বাজে একই সুরে একই প্রশ্নবান
বিপর্যয়ের ধারাবাহিকতা আর কত নেবে প্রাণ ?
অভিশাপ না্কি আশির্বাদ হে বন্ধু করোনা শুনি
দিবসের শুরু আর শেষ হয় তোমার সংখ্যা গুনি।

বাড়ছে শুধুই তোমার দাপট
প্রতিনিয়ত হচ্ছে প্রকট
হতাশার চাপ পাহাড় সমান
আর কবে হবে ত্রাণ।

ভূত ছাড়াতে ওজা বদ্যির মোদের কমতি নাই
তোমাকে ছাড়াতে নাভিশ্বাস তো সবার তুঙ্গে তাই
নিত্য তোমার বদলানো রূপ
মোদের চেষ্টা করেছে বিরূপ

তোমাকে জিততে ওজা বদ্যির ধূলিসাৎ সম্মান।
বিশ্বজোড়া আগ্রাসনের নতুন অংশীদার
সাহস পাইনা বলতে তোমাকে পরওয়া করিনা আর
তুমি এসে গেছ রবে সাথে সাথে
মানুষের জ্ঞান ক্রমশ বাড়াতে
ভুল করে শেখা শিখে ভুল করা সমস্যা সমাধান
বিশ্বে তোমার নতুন উদয় করোনা আগ্রাসন!

২৮-৭-২০২১

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com