সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ভালোবাসা দিবসের কবিতা | নীল চিল | কবি অংকুর চন্দ্র দেবনাথ

ভালোবাসা দিবসের কবিতা | নীল চিল | কবি অংকুর চন্দ্র দেবনাথ

ভালোবাসা দিবসের কবিতা | নীল চিল | কবি অংকুর চন্দ্র দেবনাথ

নীল চিল
অংকুর চন্দ্র দেবনাথ

প্রেম তোমাকে আমি এখনো খুঁজি
হন্যে হয়ে খুঁজি জীবনের বাঁকে বাঁকে
শতাব্দী পেরিয়ে বেঁচে থাকে যেই কথাগুলো
জীবন্ত কবিতা হয়ে খুঁজে নেয় তাঁরা অনন্তের স্বাদ !
আমি খুঁজে পাই তাতে শেওলা ধরা কিছু পোড়া মাটি
ভঙ্গুর বিদগ্ধ বিস্বাদ।

নিয়নের বাতিগুলো ঠাঁয় দাঁড়িয়ে থাকে
কুয়াশায় ভিজে খুঁজে প্রেম
অবহেলার চিলেকোঠায় চলে কপোত রাজত্ব
হারানোর বেদনায় লীন জীবনের লেনদেন !
শব্দহীন যে ভাষা নিত্য চোখে কথা কয়
হৃদয়ের ধারাপাত একাকার সেখানে, নির্ভার নির্ভয়।

দিনভর গুঞ্জন শুনি নক্ষত্র পতনের
অমাবস্যার অন্ধকারে আঁকা আমিত্বের পৌরুষ
তবুও আমি প্রেম খুঁজি পুঞ্জীভূত ক্ষোভানলে!
কয়লা হয়ে দৃষ্টির নীল চিল দিগন্ত মাতিয়ে বেড়ায়
কখন আসবে ঝড় ধূসর প্রান্তরে,
ভালোবাসার ক্ষণ পড়ে থাকে তাঁর অনভ্যস্ত ক্যালেন্ডারে ।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com