সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওর্য়াডের যুব সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওর্য়াডের যুব সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওর্য়াডের যুব সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে ( ১৮ ফেব্রুয়ারি ) স্থানীয় সোনালী কলোনির মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে শত – শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।

নিজাম উদ্দিন মোহনের সঞ্চালনায় ও আবুল কাশেম সমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা জজ কোর্টের পিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র সহ – সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভুঁইয়া মান্না, পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়ের স্বপন।

আরও উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্ল্যাহ,
শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সফিক উল্ল্যাহ, ইউনুস হাওলাদার রুপম, মোঃ শহীদুল্লাহ প্রমুখ।

উক্ত খেলায় এক্সিল্যান্ট প্রিন্টার্স বনাম হানিফ মিস্ত্রি বাড়ি অংশগ্রহণ করে। এতে হানিফ মিস্ত্রি বাড়িকে ১৮/২১ পয়েন্টে হারিয়ে এক্সিল্যান্ট প্রিন্টার্স চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন।

পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন খেলোয়াড় আলভী।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com