সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরআবাবিল ইউনিয়ন চ্যাম্পিয়ন

রায়পুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরআবাবিল ইউনিয়ন চ্যাম্পিয়ন

রায়পুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরআবাবিল ইউনিয়ন চ্যাম্পিয়ন

এমআর সুমন: রায়পুর উপজেলা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ চরআবাবিল ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বৃস্পতিবার আনন্দঘন পরিবেশে রায়পুর এলএরম পাইল্ট উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বিকাল ৫ টার দিকে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। চূড়ান্ত খেলায় উপজেলার চরআবাবিল ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে নির্ধারিত সময়ে চরআববিল ইউনিয়ন ১ গোল দিয়ে বিজয়ী হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জন দাসের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ তুলে দেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল, সাবেক মেয়র ইসমাইল খোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসব | বিনোদন আরও সংবাদ

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com