আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপি বই মেলার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুর কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
এবারের লক্ষ্মীপুর বই মেলায় ক্রেতা ও পাঠকদের প্রথম পছন্দের বই ‘লক্ষ্মীপুর ডায়রি’ । টাউন লাইব্রেরি স্টলে এ বইটি ঘিরে সব সময় পাঠকদের জটলা লেগেই ছিল।
মেলা পরির্দশনে এসে লক্ষ্মীপুর ডায়েরি কিনেছেন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমেদ।
সানা উল্লাহ সানু সম্পাদিত ও লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের উদ্যোগে লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য ও তথ্য বিষয়ক গ্রন্থ ‘লক্ষ্মীপুর ডায়রি’ প্রকাশ করে উপকূল প্রকাশন। ৬২৪ পৃষ্ঠার এ বইটির গায়ের মূল্য ১০৫০ টাকা। তবে মেলায় বিশেষ কমিশনে পাওয়া যাচ্ছে।
লক্ষ্মীপুরে আয়োজিত বই মেলায় ২০টি স্টল বসে। প্রথম দিনে মোটামুটি ভালো বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা।
বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের হাজার বছরেরর ইতিহাস, বৈচিত্র্যময় ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনী এবং জেলার সব রকম তথ্য নিয়ে প্রকাশিত গ্রন্থ “লক্ষ্মীপুর ডায়েরি’। ৬শ ২৪ পৃষ্ঠার গ্রন্থটি এ যাবতকালে লক্ষ্মীপুর ভিত্তিক লেখা সর্ববৃহৎ প্রকাশনা হিসেবে সর্বস্তরের পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন শিক্ষক ও সাংবাদিক সানা উল্লাহ সানু। এর প্রচ্ছদ একেঁছেন, রুপাই। লক্ষ্মীপুরের অনলাইন সংবাদপত্র লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের উদ্যোগে বইটি প্রকাশ করেছে উপকূল প্রকাশন।
গায়ের দাম ১০৫০ টাকা । তবে মেলায় বিশেষ কমিশনে পাওয়া যাবে।অনলাইন বই মার্কেট রকমারিতে লক্ষ্মীপুর ডায়েরি পাওয়া যায়।
গত ২৭ অক্টোবর তারিখে ঢাকায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘লক্ষ্মীপুর ডায়েরি’র মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল।



0Share