সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩'শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে শেষ হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা - Lakshmipur24

৩’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে শেষ হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩’শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে শেষ হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাসিবুর রশীদ: কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ পূর্তি এবং ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকাল থেকে নজরুল একাডেমী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

​লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার অর্ধশত বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। চারুকলা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে আয়োজিত এই প্রতিযোগিতায় আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার-এ ৪টি ইভেন্টে প্রায় ৩০০ জন শিক্ষার্থী নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। 

এ সময় আয়োজিত প্রতিযোগিতা পরিদর্শন করেন নজরুল একাডেমী লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা প্রফেসর জেড এম ফারুকী, প্রফেসর জাকির হোসেন, প্রফেসর মোবাশ্বের আহমদ ও শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া।আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সেলিম উদ্দিন নিজামী, সাধারণ সম্পাদক অধ্যাপক কার্তিক সেন গুপ্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন মাহমুদ, এসএম জাহাঙ্গীর, লুৎফুল কবির চৌধুরী লিটন, সঙ্গীত প্রতিযোগিতায়  লিপিকা সেনগুপ্ত,  সুনন্ধা কর, মাহতাবউদ্দিন আরজু,   নৃত্যে আব্দুল লতিফ শাকিল, মোঃ ফারুক, নিজাম উদ্দিন মোহন ও রচনায় মোঃ আবদুল কাদের, মাসুমা সুলতানা, অপু চন্দ্র দাস।

​আয়োজকরা জানান, প্রেম-সংগ্রাম-বিপ্লবের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরে তার আদর্শ ও সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিবেদক

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

লক্ষ্মীপুরের মাছের ঘাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে

নির্মাণ শ্রমিকদের নিয়ে নাটক “আঁডের দিন” শুটিং হয়েছে লক্ষ্মীপুরে

নোয়াখাইল্লা ভাষা মানে বৃহত্তর নোয়াখালীর ভাষা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com