সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর প্রতিনিধি| ‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল/ ক্রীড়া নিয়ে এগিয়ে চল’ স্লোগান নিয়ে লক্ষ্মীপুর জেলা জুড়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরন, যুগ্ম আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, সাজ্জাদ হোসেন শুভ, আরাফাত হোসেন মেহেরাজ, রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা হাসিব গাজি, পাপনসহ আরো অনেকে৷

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ব্যায়াম এবং সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করি। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক ব্যায়াম এবং তারা যেন যেকোনো খারাপ কাজ থেকে বিরত থাকে সেজন্য আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম সামনেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

জেলা ছাত্রদলের তথ্য মতে, পৌরসভা ছাত্রদল পৌর শহীদ স্মৃতি একাডেমীতেও ফুটবল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর মুন্না।

সদর পশ্চিম ছাত্রদল রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পালের হাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান।

সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়েও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরী।

এছাড়াও জেলার রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগর ও চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com