সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইলেকট্রিক ওয়্যারস এমইপি গ্রুপের 'সহযোগী সম্মেলন' অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইলেকট্রিক ওয়্যারস এমইপি গ্রুপের ‘সহযোগী সম্মেলন’ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইলেকট্রিক ওয়্যারস এমইপি গ্রুপের ‘সহযোগী সম্মেলন’ অনুষ্ঠিত

হাসিবুর রশীদ: লক্ষ্মীপুরে মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস এন্ড মাল্টি প্রোডাক্টস (এমইপি গ্রুপ)-এর সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৯ জুলাই) সকালে শহরের একটি রেস্টুরেন্টে জেলার ইলেকট্রিক ব্যবসায়ীদের একাংশকে নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সহযোগী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডিপুটি ম্যানেজার মোঃ মামুনুর রশীদ। 

এমইপি গ্রুপের লক্ষ্মীপুর টেরিটোরির টেরিটোরি ম্যানেজার (টিএসএম) জাহিদুল হাওলাদারের সঞ্চালনায় এবং লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি প্রফেসর এম এ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমইপি গ্রুপের কুমিল্লা ডিভিশনের ডিএসএম মো: নুরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক ব্যবসায়ী এসোসিয়েশনের সেক্রেটারি মীর মইন উদ্দিন লিটন, মো: ফারুক হোসেন, মো: কামাল হোসেন। 

এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২০ জন ইলেকট্রিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। 

এ সময় ২০২৫ সালের সর্বোচ্চ সেল করা ৫ জন শ্রেষ্ঠ ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। 

সম্মেলন শেষে র‍্যাফেল ড্র-তে ১০জনকে উপহার প্রদান করা হয়৷ 

উল্লেখ্য, মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যারস অ্যান্ড মাল্টি প্রোডাক্টস (এমইপি) লিমিটেড (এমইপি গ্রুপ) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং সুপ্রতিষ্ঠিত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ১৯৭৪ সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটি বর্তমানে প্রায় ১৬০০ ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করে সারা দেশে বাজারজাত করছে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com