সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

রামগতিতে নীল পোষাকে পাটোয়ারী বংশের ঈদ পুনর্মিলনীতে বংশ রক্ষার প্রত্যয়

মোঃ আশরাফ: পারিবারিক বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে আব্দুস শহীদ পাটোয়ারী বংশের সদস্যরা ঈদ পুনর্মিলনী এবং পারিবারিক মিলন মেলার আয়োজন করেছে।

রবিবার (২৩ এপ্রিল) রামগতির চর মেহার গ্রামের আদর্শপাড়ার রহীম উদ্দিন পাটোয়ারী বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটোয়ারী বংশের সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সহকারি পরিচালক (পরিসংখ্যান) মোতাহের হোসেন, রূপালী ব্যাংক মাইজদী শাখার সিনিয়র অফিসার আব্দুল মান্নান, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট কবির উদ্দিন।

বয়োজেষ্ঠ্যদের মাঝে উপস্থিত ছিলেন মুকিত পাটোয়ারী, হাজী জহির পাটোয়ারী, অজিউল্লাহ, আব্দুল্লাহ, মুসলেহউদ্দিন পাটোয়ারীসহ পাটোয়ারী বংশের ২শ ৭৭ জন সদস্য।

তিন পর্বের এই অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশুদের খেলা, দুপুরের ভোজন এবং মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় পুরুষরা সকলে নীল পোশাকের পাঞ্জাবি পরিধান করে এবং নারী সদস্যরা শাড়ি ও কামিজ পরে সবাই বংশ রক্ষার প্রত্যয় নেন।

পাটোয়ারী বংশের সদস্যদের সূত্রে জানা গেছে ২০১৯ সালে ১ম বারের মতো ঈদ পুনর্মিলনীর পর এটি তাদের ২য় বংশীয় আয়োজন।

উৎসব | বিনোদন আরও সংবাদ

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com