সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুর জেলা শহরস্থ কমলনগর উপজেলার নাগরিকদের সংগঠন কমলনগর সোসাইটির আয়োজনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার লক্ষ্মীপুরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন মু. ফারুক হোছাইন নুরনবী। মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপকূল কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকী, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, লক্ষ্মীপুর পৌর  মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী

সৈয়দ মোঃ ফখরুল আলম, লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ, কমলনগর সোসাইটির সহ সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ ম্যানেজার সানাউল্লাহ, কমলনগর সোসাইটির সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক

নিজাম উদ্দিন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বসবাসরত কমলনগরের বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন হাজিরহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী।

উৎসব | বিনোদন আরও সংবাদ

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com