সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নিষিদ্ধ ইলিশ দিয়েই লক্ষ্মীপুরে পান্তা-ইলিশের ধুম !

নিষিদ্ধ ইলিশ দিয়েই লক্ষ্মীপুরে পান্তা-ইলিশের ধুম !

নিষিদ্ধ ইলিশ দিয়েই লক্ষ্মীপুরে পান্তা-ইলিশের ধুম !

লক্ষ্মীপুর: বাংলা নববর্ষে লক্ষ্মীপুরে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে যায়। সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা কালেক্টর প্রাঙ্গণে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখানে পান্তা-ইলিশের আয়োজন করে প্রশাসন। এ সময় অনুষ্ঠানে পান্তা-ইলিশ খান জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, পুলিশ সুপার ভারপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ফরিদা ইয়াছমিন লিকা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সিরাজ উল্যা মনা বাকসাল, ডেপুলি কমান্ডার নুরেরজ্জামান মাস্টার, জেলা ওলামা লীগ নেতা হোসেন আহমদসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিকে, খাওয়া শেষ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওলামা লীগ নেতা হোসেন আহমদ জানান, মার্চ-এপ্রিল ২ মাস নাকি নদীতে ইলিশ ধরা নিষেধ অথচ জেলা প্রশাসক ওই ইলিশ দিয়ে আমাদের ভাত খাইয়েছেন।

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের সাবেক স্কুল শিক্ষক হোসেন আহমদ জানান, যারা আইন রক্ষা করে তারা যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের কাছ থেকে কী আশা করা যায়?

জেলা প্রশাসক একটি সূত্র জানিয়েছে, আজকের পান্তা-ইলিশ অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে ইলিশ সংগ্রহ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে রামগতি,কমলনগর,রায়পুর ও রামগঞ্জে পান্তা ইলিশের যে আয়োজন গুলো হয়েছে তাতে ইলিশ সংগ্রহের উৎস জানা যায়নি।

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com