সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ফুটবল খেলার জেরধরে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরে ফুটবল খেলার জেরধরে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরে ফুটবল খেলার জেরধরে সংঘর্ষ, আহত ৮

নিসজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে সদর উপজেলার হামছাদীতে ফুটবল খেলাকে জেরধরে দু’পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষে আন্তত ৮ জন আহত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে দফায় দফায় ঘটনাটি ঘটে। পরে আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হামছাদি গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। খেলাকে কেন্দ্র করে খেলার শেষ মূহুর্তে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দু দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কামাল আহমেদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে পরিস্থিতি অনুকুলে আনার চেষ্টা করছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ ফেলে ব্যবস্থা নওেয়া হবে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com