সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে গৃহবধূদের প্রতিবাদি মানববন্ধন, বর্জনের ঘোষণা

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে গৃহবধূদের প্রতিবাদি মানববন্ধন, বর্জনের ঘোষণা

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে গৃহবধূদের প্রতিবাদি মানববন্ধন, বর্জনের ঘোষণা

দেশে পেঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। দিন যত যাচ্ছে পেঁয়াজের মূল্য তত পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের তরফ থেকে দাম কমার কথা শোনা গেলেও বাস্তবতা ভিন্ন।

এমন বাস্তবতায় সিলেটের গৃহবধূরা প্রতিবাদ জানাতে রাস্তায় বের হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করেন।

এ সময় গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদের সচেতন হওয়া উচিত। তারা আরও বলেন, পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে দেশে পেঁয়াজের যে সিন্ডিকেট রয়েছে, সেটি ভেঙে যাবে।

মানববন্ধন থেকে গৃহিণীরা অসাধু মজুদদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com