সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা

লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা

লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালা

লক্ষ্মীপুরে মানবিক মূল্যবোধ-নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ‘শিক্ষা-ধর্ম-সম্প্রীতি, মশিগশি প্রকল্পের মূলনীতি’ এ প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার স্পিনা রাণী প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সহকারী প্রকল্প পরিচালক এসএম জাকির উল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক ও বিদ্যুৎ চন্দ্র দাস।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। একটি শিশুকে ধর্মীয় ও নীতি-নৈতিকতামূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জনের চেয়ে মূল্যবান বিষয় পৃথিবীতে আর কিছু নেই।
পূজা উদযাপন কমিটি সূত্র জানায়, লক্ষ্মীপুরে ৩৮টি মন্দিরে শিশু ও গণ শিক্ষা কার্যক্রম চালু আছে। নির্দিষ্ট পোষাকে শিশুরা সেখানে পড়ালেখা করছে। পাঠ্য বইয়ের পাশাপাশি সেখানে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে।

উৎসব | বিনোদন আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

রমজান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন

শবে কদর কবে? শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে?

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com