সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির ক্ষতিগ্রস্থ ১৭০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা

রামগতির ক্ষতিগ্রস্থ ১৭০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা

0
Share

রামগতির ক্ষতিগ্রস্থ ১৭০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা ক্ষতিগ্রস্থ উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সম্প্রতিক বন্যাকবলিত ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি উফশী বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ উপজেলায় মোট ৪ হাজার ৯ শত কৃষকদের মাঝে এ প্রনোদনা বিতরণ করা হয়। এছাড়াও সল্প মেয়াদকালীন জাত ব্রি-ধান ৭৫ এবং বিনা-ধান ১৭ অনেক কৃষককে দেয়া হয়েছে। এরপর কৃষকরা অনায়াসে সঠিক সময়ের মধ্যে সয়াবিন আবাদ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম। বরাদ্দ আরো পেলে তা প্রকৃতদের এ  প্রনোদনা দেওয়া হবে।

উল্লেখ্য: সম্প্রতি ফেনী ও নোয়াখালী থেকে আসা অতিরিক্ত জোয়ারের পানি ও টানা অতি বৃষ্টি পানির কারণে এ উপজেলার ৮০ শতাংশ ফসলী জমি তলিয়ে যাওয়ায় প্রায় ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন, শুধু ফসলের ক্ষতি হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকার বেশি। এতে ১ হাজার ১৫৬ হেক্টর ফসলি জমির ক্ষতিগ্রস্থ হয়েছে।

মিসু সাহা নিক্কন/বার্তা-09/24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com