সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

লক্ষ্মীপুরের রামগতিতে কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) চরগাজী শাখার আয়োজনে উপকূলের বিভিন্ন চরাঞ্চলের ২ হাজার ১১০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।  

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার টুমচর মহিলা সমিতি কেন্দ্র থেকে এ কর্মসূচির অনুষ্ঠানিক সূচনা হয়। এসময় বসতবাড়িতে শাক-সবজি চাষ কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্যদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। 

শাক-সবজির বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) চরগাজী শাখা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসু সাহা নিক্কন। 

কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের ২ হাজার ১১০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।

কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে কোডেকের ২২ শাখায় ৩৬২২১ জন সদস্যর মধ্যে ৬১৬৭০ প্যাকেট শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com