সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

লক্ষ্মীপুরের রামগতির জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। এই একটি ইলিশ মাছ ডাকে (নিলামে) ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে ওই বড় মাছটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ ব্যাপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। এ মাছটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটি সহ প্রায় আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল ব্যাপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশ সহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসে। এরমধ্যে একটি বড় ইলিশের মূল্য ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ ব্যাপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এরআগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ ব্যাপারী জানান, তিনি ইলিশ ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি ঢাকার মোকামে পাঠাবো, আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর দেখা মিলে না। তাই ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে বলেও তিনি জানান।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com