সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে লাখো মানুষের বসত-ভিটি ও ফসলি জমি রক্ষার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী রামগতি উপজেলার ব্রীজঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকার নারী, শিশুসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

এ সময় তাদেরকে ‘ভাত চাই না বাঁধ চাই, ত্রাণ চাই না বাঁধ চাই বয়ারচর রক্ষা’ এমন শ্লোগান সম্বলিত নানা প্লেকার্ড, ব্যানার ও পেস্টুন নিয়ে শ্লোগান দিতে দেখা যায়।

অংশগ্রহণকারীরা জানান, সকাল ১০টার পর থেকে তারা বয়ারচর এলাকার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ব্রীজঘাট এলাকায় একত্রিত হয়। পরে সেখানে ব্রীজসহ রামগতী সড়কের দুই পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

এ সময় স্থানীয়দের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, চরগাজী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী নাছির উদ্দিন, ইউপি সদস্য শেখ ফরিদ, ইব্রাহিম খলিল দিদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোসলেহ উদ্দিন।

তারা বলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন ও নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বয়ার চর। দুই জেলার দুই উপজেলার বয়ারচর অংশে অন্তত পক্ষে এক লাখ মানুষ এখানে বসবাস করে। বয়ারচরের শতভাগ পরিবার নদী ভাঙনের শিকার হয়ে এখানে বসবাস করছে কয়েক দশক। নদীর সঙ্গে যুদ্ধ করে তারা বেঁচে আছে। বর্তমানে ভাঙন এত তীব্র হয়েছে যে মাইলের পর মাইল ভেঙে যাচ্ছে। ইতোমধ্যে অসংখ্য পথঘাট, বাজার, স্কুল-মাদ্রাসা, ব্রিজ-কালভার্ট নদীতে বিলিন হয়েছে। বার বার ধরণা দিলেও নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। এমন অবস্থায় বয়ারচর ও বয়ারচরের লাখো মানুষকে বাঁচাতে তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। সামনের শুকè মৌসুমের মধ্যে যদি নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com