সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা শহরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ

লক্ষ্মীপুর জেলা শহরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ

লক্ষ্মীপুর জেলা শহরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ

করোনা ভাইরাস প্রতিরোধে ৩১ মার্চ পর্যন্ত লক্ষ্মীপর জেলা শহরের অবস্থিত বিভিন্ন্ প্রকারের জামা-কাপড়, জুতা ও কসমেটিকস’র দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২০মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু দোকানে দোকানে গিয়ে এ নির্দেশনা দেন।

লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখনো পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। জেলা সিভিল সার্জন সূত্র জানায়, জেলায় ৪৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকার একটি কারখানার শ্রমিক ও ৪৫৮ জন প্রবাসী।

এরমধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন, সদর উপজেলায় ৬৯, রায়পুরে ১৭৪, রামগঞ্জে ৮৫, কমলনগর ২৫ ও রামগতিতে ১০৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে। স্থানীয় স্বাস্থ্য কর্মীদেরকে দিয়ে তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু চলতি মাসে ৩ হাজার ৬৬২ জন প্রবাসী লক্ষ্মীপুরে এসেছেন। যাদের মধ্যে ৩ হাজার ২১৪ জন প্রবাসীর খোঁজ পাওয়া যায়নি।

তবে হোম কোয়ারেন্টাইন বিধি লঙ্গন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদরে একজনের ৫ হাজার, রামগঞ্জে দুইজনের ২০ হাজার ও রামগতিতে একজনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চারজনই বিদেশ ফেরত। লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, করোনা প্রতিরোধে বণিক সমিতির পক্ষ থেকে জামা-কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানগুলো ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার বলেন, এ জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত কেউ নেই। করোনা সন্দেহে ৪৬০ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com