সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ভবাণী সাহার ১১২ তম মৃত্যু বার্ষিকী পালিত

ভবাণী সাহার ১১২ তম মৃত্যু বার্ষিকী পালিত

0
Share

ভবাণী সাহার ১১২ তম মৃত্যু বার্ষিকী পালিত রামগতি উপজেলার বাণী ভবাণী কামদা মঠ

লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও স্থাপনাগুলো মধ্যে রামগতি উপজেলার বাণী ভবাণী কামদা মঠ অন্যতম।

বাণী ভবাণী কামদা মঠে চির বিদায় নিয়ে ঘুমিয়ে আছেন স্বর্গীয় ভবাণী চরণ সাহা, আজ সোমবার তাঁর ১১২ তম মৃত্যু বার্ষিকী।এ উপলক্ষে শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের পরিচালনায় এবং উত্তরসূরী, ভক্তবৃন্দ, ও বিশ্বকর্মা সংঘের সহযোগীতায় বিভিন্ন পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে স্বর্গীয় ভবাণী চরণ সাহার ১১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আরতি কীর্ত্তন শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তিঁনি রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের প্রতিষ্ঠাতা এবং রামগতি ষ্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদের জমিদাতা।

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের সভাপতি সেন্টু লাল সাহা বলেন, স্বর্গীয় ভবাণী চরণ সাহা রামগতি দক্ষিণ অঞ্চলের তৎকালীন জমিদার ছিলেন, তাঁহার অনুদানে এ অঞ্চলের হত দরিদ্র শিশুরা পড়ালেখা ও মন্দির প্রতিষ্ঠা করে সনাতন ধর্মাবলস্বীদের পূজা-অর্চনা করার সুযোগ পেয়েছেন। ১০০ বছরেরও অধিক পুরানো স্বর্গীয় বাণী, ভবাণী ও স্বর্গীয়া কামেশ্বরী সাহার স্মৃতি মন্দির যাহা বাণী ভবাণী কামদা মঠ নামে সু-পরিচিত।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-০9-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com