নিজস্ব প্রতিনিধি : চৌদ্দ বছর পেরিয়ে ১৫ বছরে পর্দাপণ করেছে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। এ উপলক্ষে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সকল পাঠকদের আন্তরিক অভিনন্দন। ইন্টারনেটে পাঠকদের জন্য সংবাদ চাহিদা পূরণে ২০১২ সালের ২৬ মার্চ লক্ষ্মীপুর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডিজিটাল পত্রিকা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
বর্তমানে অঞ্চলভিত্তিক সংবাদপত্রের মধ্যে লড়াই করে টিকে থাকা পত্রিকার মধ্যে অন্যতম লক্ষ্মীপুরটোয়েন্টিাফোর। ২০২৪ সালের ডিসেম্বর মাসে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীন অনলাইন নিউজপোর্টাল হিসেবে নিবন্ধিত হয়।
শুরু থেকেই উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নানা সংবাদ ও সংবাদ বিশ্লেষণ প্রচার ও প্রকাশ করছে লক্ষ্মীপুর২৪।
সংবাদ পরিবেশনের পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, তথ্য গবেষণা ও গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের অসংখ্য সফল উদ্যোগ রয়েছে। ২০১৮ সালে প্রকাশিত হয় লক্ষ্মীপুর জেলার ইতিহাস ভিত্তিক গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি।
২০২০ সালের ৯ মে থেকে ডিজিটাল মাধ্যমে শুরু হয় নোয়াখাইল্লা আঞ্চলিক ভাষার অনুষ্ঠান ”হাতদিনের লক্কুরা’। জনপ্রিয় এ অনুষ্ঠানের উপস্থাপক আলা উদ্দিন সাজু।
২০২০ সালের ৮ ডিসেম্বর তারিখে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রকাশ করে লক্ষ্মীপুর জেলার থীম সং সেজন বাহাদুর ।
লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানা ও সংরক্ষণে অদ্বিতীয় মাধ্যমে পরিণত হচ্ছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। সংবাদপত্রের পাশাপাশি লক্ষ্মীপুর জেলাকে বিভিন্ন ভাবে দেশে বিদেশে ব্যান্ডিং করে আসছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সকল পাঠক ও অনলাইন দর্শকদের শুভেচ্ছা।



0Share