সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ

লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ

লক্ষ্মীপুরে কোডেকের উদ্যোগে আমন ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার শাখার উদ্যোগে কোডেকের আয়োজনে ৫০ জন সদস্যের মাঝে উচ্চ ফলনশীল বিআর-১১ ও বিআর-৫২ জাতের আমন ধানের বীজ (প্রতি সদস্যকে ৫ কেজি করে) বিতরণ করা হয়।

কোডেকের এরিয়া ম্যানেজার মাহাবুব আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসু সাহা নিক্কন, শাখা ব্যবস্থাপক নার্গিস আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “১৯৮৮ সাল থেকে কোডেক রামগতি উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উপকূলীয় উপজেলায় অনেক এনজিও কাজ করলেও। কোডেক শুধু ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কোডেক বিশ্বাস করে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানুষের ক্ষমতায়ন। তাই আর্থিক সেবার পাশাপাশি কৃষি সহায়তা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বীজ বিতরণ কর্মসূচি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির একটি উদ্যোগ নয়, বরং প্রান্তিক কৃষক ও সদস্যদের পাশে থেকে তাদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি বাস্তব পদক্ষেপ। কোডেক সবসময় বিশ্বাস করে মানুষের উন্নয়নই প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তোলাই কোডেকের অঙ্গীকার।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ‘কটূক্তি ও হামলার’ প্রতিবাদে লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

আ.লীগ ১৫ বছরে যা করেছে, বর্তমান সরকার দেড় মাসেই তা করেছে: ড. রেজাউল করিম।

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত: সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com