সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষকের পুকুরে বিষ ঢেলে দেড় লক্ষ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরে কৃষকের পুকুরে বিষ ঢেলে দেড় লক্ষ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরে কৃষকের পুকুরে বিষ ঢেলে দেড় লক্ষ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে মফিজ সর্দার নামে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে তেওয়ারিগঞ্জ ইউনিয়নের মফিজ সর্দারের বাড়িতে এঘটনা ঘটে। পরে ওই ভুক্তভোগী জাতীয় আইন সহায়তা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। অভিযুক্তরা হলেন-একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলি। তবে এবিষয়ে কথা বলতে অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মফিজ সর্দার জানালেন, বাড়ির পুকুর ও সরকারি অনাবাদি খালে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন তিনি। পুকুর ও খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলির সাথে তার বিরোধ চলে আসছিলো। বুধবার রাতে পুকুর পাড়ে তাদেরকে বিষের বোতল নিয়ে ঘুরাফেরা করতে দেখতে পান তিনি। আক্ষেপ করে মফিজ জানান, তারা পুকুরে বিষ দেবেন এটি ভাবতেও পারেননি তিনি। সকালে উঠে দেখেন পুঁটি, কইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। পরে জাতীয় আইনগত ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com