সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ব্রিক ফিল্ডের ৩ লাখ টাকা জরিমানা

রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ব্রিক ফিল্ডের ৩ লাখ টাকা জরিমানা

রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ব্রিক ফিল্ডের ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন ৩টি ব্রিক ফিল্ড অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার চর রমিজ এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ওই ব্রিক ফিল্ডগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এ সময় রামগতি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীবৃন্দ এবং রামগতি থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

এসময় ব্রিক ফিল্ডগুলোর চিমনীসমূহ উপড়ে ফেলা হয় এবং প্রচুর পানি ছিটিয়ে চুল্লীর আগুন নিভিয়ে ফেলা হয়। এগুলো হচ্ছে “গিয়াসউদ্দিন ব্রিক্স”, “রফিক ব্রিক্স” এবং “এম এস ব্রিক্স”।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইসেন্সবিহীন ব্রিক ফিল্ডসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ওই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com