সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির ইউএনও'র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

রামগতির ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

রামগতির ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সরকারি মোবাইল নম্বর নম্বর ক্লোন করা হয়েছে।

আজ বেলা ১১ টার দিকে এক প্রতারকচক্র ইউপি চেয়াম্যান, বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজ শিক্ষকদের কাছে চাঁদা দাবি করেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও এস এম শান্তুনু চৌধুরী। তিনি আরও বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ডিজি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে নির্বাহী কর্মকর্তা তার অফিসিয়াল ফেসবুক ‘ইউএনও রামগতি, লক্ষ্মীপুর’ আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছে ফোন দেওয়া হচ্ছে। চেয়ারম্যানদের কাছ থেকে বিষয়টি ইউএনও জানতে পেরে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী। যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ইউএনও স্যার আমাকে জানিয়েছেন। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

 

 

মিসু সাহা নিক্কন/12/22

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com