সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দেশীয় অস্ত্রসহ আটক-২

রামগতিতে দেশীয় অস্ত্রসহ আটক-২

0
Share

রামগতিতে দেশীয় অস্ত্রসহ আটক-২

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। গত রোববার (২২ জানুয়ারি) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের দু’টি দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-আলেকজান্ডার ইউনিয়নের বালুচর গ্রামের হাবিব মিস্ত্রি বাড়ির নুর আজমের ছেলে মো. শহীন (২৫) এবং চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে মো. সাহেদ (৩০)।

পুলিশ জানায়, রোববার রাতে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বটতলা জনতা বাজার সংলগ্ন একটি জমিতে অস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দু’জনকে হাতে নাতে অস্ত্রসহ আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটক দু’জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তাদের সঙ্গে মো. আলমগীর, বেলাল, স্বপন, আজম, টুটুল ও হারুনসহ কয়েকজন ছিলেন। তাদেরও মামলায় আসামি করা হয়েছে।আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com